শীঘ্রই লঞ্চ হতে চলেছে iphone 18 ও 18 Pro সিরিজ। দেখুন কত মূল্যবৃদ্ধি হতে চলেছে।

iPhone 18

প্রতি বছরের মতোই এই বছরও শীঘ্রই লঞ্চ হতে চলেছে iphone - এর সিরিজ। এই সিরিজের মধ্যে থাকবে iphone 18, 18 Pro এবং iphone Ultra, যা 2026 সালের সেপ্টেম্বরের প্রথম - দ্বিতীয় সপ্তাহের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভবনা রয়েছে। সেপ্টেম্বরে আর মাত্র 2 মাস বাকি থাকায় নতুন সিরিজের লঞ্চের তারিখ ও দাম নিয়ে নানান ধরনের সংবাদ শোনা যাচ্ছে। অনুমান করা হচ্ছে, যে মেমোরি ও স্টোরেজ চিপের দাম বেড়ে যাওয়ায় এইবার আইফোনের সিরিজের দামও বাড়তে পারে। অ্যাপলের CEO টিম কুক জানিয়েছে, বর্তমানে Ai প্রযুক্তির জন্য মেমোরি ও স্টোরেজ চিপের দাম বেড়েছে ফলে আইফোনের মূল্যবৃদ্ধি এড়ানো সম্ভব হবে না। কিন্তু এখনও অ্যাপলের নতুন লঞ্চের মূল্যের কোনো সঠিক তথ্য সামনে আসেনি। IDC ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, যে কিছু মাসের মধ্যে অ্যাপলের Pro মডেল গুলির মূল্য বৃদ্ধির সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: Athar Rizta নিয়ে এসেছে কম দামে দারুণ ফেসিলিটি, বিস্তারিত জানতে পুরোটা দেখুন

এইবার আইফোনের সিরিজের মডেলগুলি আরও উন্নতমানের হতে চলেছে। ব্যাটারি সার্ভিস বেশি দেওয়ার জন্য এই মডেলগুলো পুরু এবং ভারী হতে পারে। মোডেলগুলির নকশা আগের মতো হলেও কিছুটা পরিবর্তন করা হবে। এতে নতুন "ডার্ক চেরি" কালারের ফিনিশিং হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও "A20 Pro" শক্তিশালী চিপের ব্যবহারের অনুমান করা হচ্ছে। Iphon Pro মডেলটির দাম আনুমানিক 1,39,900 টাকা হতে পারে। সকলেই এই সিরিজের দাম, রং, মডেল, ক্যামেরা আপগ্রেড এবং যাবতীয় তথ্য জানার জন্য উদগ্রীব হয়ে আছে।

আরও পড়ুন: new renault duster india delivery price : ১৪ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে রেনল্ট ইন্ডিয়া তাদের তৃতীয় প্রজন্মের 'ডাস্টার' ডেলিভারি।

ভারতবর্ষে সম্ভবত 9 সেপ্টেম্বর 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে এবং 18 সেপ্টেম্বরের পর থেকেই বিক্রি হওয়ার সম্ভবনা রয়েছে। উন্নতমানের চিপ ব্যবহার ও উন্নত Ai সক্ষমতার জন্য ভারতে প্রায় 5000 টাকা দাম বাড়ার সম্ভাবনা আছে। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য হল - বড়ো ব্যাটারি, পরিবর্তনযোগ্য এপারচার যুক্ত মেইন ক্যামেরা, উন্নত মানের AI সক্ষমতা, ছোটো আকারের 'ডায়নামিক আইল্যান্ড ' ইত্যাদি। 

এছাড়াও আরও আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকুন।