new renault duster india delivery price : ১৪ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে রেনল্ট ইন্ডিয়া তাদের তৃতীয় প্রজন্মের 'ডাস্টার' ডেলিভারি

 

renault duster india delivery

সর্বভারত জুড়ে নতুন ডাস্টারের ডেলিভারি শুরু হয়ে গিয়েছে। দেশের প্রথম গ্রাহক হল চেন্নাইয়ের ডা. অর্থনারি মানিকবাসাগম। রেনল্ট ইন্ডিয়া তাদের "ডাস্টার টার্বো পেট্রোল " গ্রাহক ডেলিভারি শুরু করে দিয়েছে। ১৪ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে রেনল্ট ইন্ডিয়া তাদের তৃতীয় প্রজন্মের 'ডাস্টার' ডেলিভারির কাজ হয়। এই ডাস্টার গাড়িটির প্রারম্ভিক মূল্য ১০.৪৯ লক্ষ টাকা। এই দ্রুত গতির টার্বো পেট্রোল মডেলটিতে পাবেন শক্তিশালী ১.৩ লিটার ইঞ্জিন। যার জন্য ১৬৩ হর্স পাওয়ারের সঙ্গে আপনারা দ্রুত গতিতে যাতায়াত করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এর হাইব্রিড মডেলটি কিনে জ্বালানী খরচ কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বছরের দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে নতুন 'ডাস্টার' গাড়িটি পার্ল হোয়াইট রঙে রাঙিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়াও এই ডাস্টার টার্বো গাড়িটির অনেক কালার অপশন রয়েছে - রিভার ব্লু, জেড মাউন্টেন গ্রিন, সানসেট রেড, স্টেথ ব্ল্যাক এবং মুনলাইট সিলভার প্রভৃতি। এছাড়া চেন্নাইয়ের প্রথম ডাস্টার ডেলিভারিতে একটি অনুষ্ঠান উজ্জাপন করা হয়। এইখানে আনুষ্ঠানিক ভাবে প্রথম গ্রাহক এর হাতে চাবি তুলে দেওয়া হয়।

নতুন 'duster' তার তৃতীয় প্রজন্মের গাড়ি লঞ্চ করেছে। এতে ডিজাইন, পাওয়ারট্রেন এছাড়াও নতুন প্ল্যাটফর্ম যোগ করা হয়েছে। এটি এখন বর্তমান বাজারের ব্যবসায়ীর গাড়ি কোম্পানিদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে এই গাড়িটির জন্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বাজারে আসতেই সুপারহিট, ২০২৬ পর্যন্ত বুকিং চলছে এবং নতুন বুকিং আপাতত স্থগিত করা হয়েছে। সংস্থাদ্বারা সংবাদ ২০২৬ সালের 'duster' গাড়ির সমস্ত ইউনিট বুক হয়ে গেছে। যে সকল ক্রেতারা হাইব্রিড মডেলটি বুক করেছে তাদের দীপাবলি উৎসব পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেট্রো শহরগুলিতে মাত্র ৩৯ শতাংশ বুক করা হয়েছে। 

প্রথম ডেলিভারি করা হয় চেন্নায়ের মাউন্ট রোডের নিউ 'R store' উদ্বোধনের সময়। এই স্টোরটি '1S' সুবিধাযুক্ত আধুনিক ও অভিজ্ঞ আউটটেল হিসেবে পরিচিত। এটি ৪,৫০০ বর্গফুটের জায়গার মধ্যে ৩০০০ বর্গফুট জায়গায় গাড়ি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অভিজ্ঞ ও নির্বিঘ্ন অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রথম ডাস্টার ডেলিভারিতে গ্রাহকের হাতে তুলে দেওয়ায় এই আউটটেলটি একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছে। 

এই তৃতীয় প্রজন্মের রেনো ডাস্টার গাড়িটিতে ১.৩-লিটার টার্বো TCe 160 ইঞ্জিন লাগানো হয়েছে। যার ফলে এই গাড়িটি অতি দ্রুত গতিতে আপনার নিগমস্থলে আপনাকে পোঁছে দেবে। এছাড়াও এটিতে অটোমেটিক গিয়ারবক্স অথবা ম্যানুয়াল ট্রান্সমিশন বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছে। এর পরবর্তী মডেলটিতে আরও উন্নত ইঞ্জিন ব্যবহার করা হবে। বর্তমানে এই মডেলটির চাহিদা আকাশ ছোঁয়া হওয়ায় পরবর্তী মডেলটির কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের পরবর্তী হাইব্রিড মডেলটি বুক করার জন্য ২০২৬ সালের দীপাবলি উৎসব পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটিতে ১.৮- লিটার টার্বো ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার কারণে এই গাড়িটি আরও উন্নত এবং দ্রুত গতি সম্পন্ন হতে চলেছে। 

Copyright (c) 2021 Dainik Sambad Update All Right Reseved