প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কীম 2026: কিভাবে আবেদন করবেন, যোগ্যতা, সময়সীমা, এখনই আবেদন করুন।

PM Internship Scheme 2026

PM Internship Scheme 2026:
ভারত সরকার দ্বারা দেশের সকল যুবক - যুবতীদের জন্য বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ এর সুযোগ নিয়ে এসেছে। এই ইন্টার্নশিপ গুলিতে মাসিক প্রায় 9,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। আপনি যদি কোনো পার্ট টাইম জব খুঁজছেন তাহলে আপনার জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে। এই ইন্টার্নশিপ গুলিতে মাসিক বেতন ছাড়াও ফ্রী সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেট কোনো সরকারি অথবা বেসরকারি চাকরি পাওয়ার সময় অভিজ্ঞতা হিসেবে দেখাতে পারেন। এছাড়াও জয়েনিং -এর সময় সকাল কর্মীদের 6,000 টাকা দেওয়া হবে। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ভিন্ন ভিন্ন কোম্পানির ইন্টার্নশিপ পেয়ে যাবেন। এই ইন্টার্নশিপ গুলির সময়কাল 6-9 মাস পর্যন্ত রয়েছে। এছাড়াও আরও অন্যান্য তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। 

আবেদন পদ্ধতি: 

১. PM Internship -এ আবেদন করার জন্য আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। 

২. এরপরে PM Internship Scheme 2026 লিখে সার্চ করলে আপনার সামনে কতকগুলি ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে সবার ওপরের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। 

৩. এরপরে এখানে আপনার একটি একাউন্ট তৈরি করতে হবে। এর জন্য আপনাকে Login/Register অপশনে ক্লিক করতে হবে। 

৪. এরপর আপনার সামনে লগইন করার অপশন চলে আসবে। আপনার যদি একাউন্ট না থেকে থাকে তাহলে Register Now অপশনে ক্লিক করতে হবে। 

৫. এরপরে আপনাকে ১০ ডিজিটের একটি মোবাইল নম্বর দিতে হবে এবং কনফার্ম অপশনে ঠিক দিয়ে Submit অপশনে ক্লিক করতে হবে।

৬. এরপরে আপনার একটি সক্রিয় এবং বৈধ ইমেইল আইডি দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে Submit করতে হবে।

৭. রেজিস্ট্রেশন করার পর আপনাকে আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। 

৮. এরপরে আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডিতে একটি OTP আসবে। এই OTP দিয়ে লগইন করতে হবে।

৯. এরপরে আপনি অনেকগুলি ইন্টার্নশিপ দেখতে পাবেন। কিন্তু আপনাকে আপনার বাড়ির লোকেশনের কাছকাছি যে সকল ইন্টার্নশিপ রয়েছে সেগুলিতে আবেদন করতে হবে। তার জন্য আপনাকে আপনার জেলার নাম লিখে ফিল্টার করে দেখে নিতে পারেন। 

১০. আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার প্রোফাইল সেটআপ করতে হবে। তার জন্য profile অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে Verify And Proceed অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। 

১১. প্রোফাইল কমপ্লিট করার পরে আপনি আপনার পছন্দমতো যে কোনো ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার পছন্দমতো ইন্টার্নশিপ ক্লিক করতে হবে। তারপরে ওপরে Apply Now অপশনে ক্লিক করতে হবে।

১২. তারপর যে কোম্পানিতে আপনি আবেদন করেছেন সেই কোম্পানি আপনার প্রোফাইল Verify করে আপনাকে ডাকা হবে। 

আবেদনের বয়সসীমা: এই ইন্টার্নশিপ গুলিতে আবেদন করার জন্য বয়সসীমা রয়েছে ১৮ বছর থেকে ২৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা:

এখানে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ রয়েছে যেগুলিতে আবেদন করার জন্য ভিন্ন ধরনের(10th pass, 12th pass, গ্র্যাজুয়েশন) শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আপনি ইন্টার্নশিপে ভিউ ডিটেলস অপশনে গিয়ে দেখে নিতে পারেন।

স্যালারি: এখানে আবেদনকারীদের ইন্টার্নশিপের ধরন অনুযায়ী আলাদা আলাদা স্যালারি মূল্য দেওয়া হয়। কমপক্ষে ৯,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

আবেদনের শেষ তারিখ: এখানে সকল ইন্টার্নশিপ গুলিতে আলাদা আলাদা শেষ তারিখ রয়েছে। আপনাকে ইন্টার্নশিপ এর View Details অপশনে গিয়ে দেখে নিতে হবে।