যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে?

Yuvasakti

পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে দুর্গা পূজার আগেই রাজ্যবাসী সকল বেকার যুবক যুবতীদের যুবশক্তি প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকার শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে রাজ্যবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসার পরে রাজ্যের সকল শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতিমাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও আরও অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তার মধ্যে কিছু তিনি বাস্তবায়িত করেছেন এবং এখনও অনেক প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয়নি। তার মধ্যে এই যুবশক্তি প্রকল্প একটি অন্যতম প্রতিশ্রুতি। 


শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে তিনি রাজ্যের সকল শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতিমাসে ১,৫০০ টাকা সাহায্য দিতেন। সেই প্রকল্পটি বর্তমানে সরকার যুবশক্তি প্রকল্পে রূপান্তরিত করেন। এই প্রকল্পের মাধ্যমিক পাস সকল যুবক যুবতীদের প্রতিমাসে ২,০০০ টাকা এবং সকল গ্র্যাজুয়েট বেকার যুবক যুবতীদের প্রতিমাসে ৩,০০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। এই টাকা সাধারণত দেওয়া হবে যুবক যুবতীদের চাকরির প্রস্তুতির সাহায্যের জন্য। যাতে করে তারা সকলে টাকার অভাবে চাকরির প্রস্তুতি নিতে অক্ষম না হয়।

যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে?

রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সম্ভবত অক্টোবরেই আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হবে। 

আবেদনকারীর বয়সসীমা: এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যবর্তী হতে হবে তবেই এই ব্যাক্তি প্রকল্পের সুবিধা পাবে। 

শিক্ষাগত যোগ্যতা ও মাসিক ভাতা: যে সকল আবেদনকারীর শিক্ষা গত যোগ্যতা 10th এবং 12th পাস তাদের সকলকে মাসিক 2,000 টাকা দেওয়া হবে। আবার যে সকল ব্যাক্তিদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন , তাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। 


প্রয়োজনীয় নথিপত্র: 

১. আধার কার্ড 

২. ভোটার আইডি কার্ড 

৩. প্যান কার্ড ( যদি থাকে)

৪. মাধ্যমিকের এডমিট কার্ড

৫. মাধ্যমিকের সার্টিফিকেট অথবা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। 

৬. জাতীয় সংসাপত্র

৭. পাসপোর্ট সাইজের রঙিন ফটো 

আবেদনের পদ্ধতি: এখনও পর্যন্ত কিভাবে আবেদন করা হবে টা উল্লেখ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং, এই প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে জনকল্যাণ শিবিরেও হতে পারে। যদি অনলাইনে হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হবে।

করা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না?

১. যে সকল ব্যাক্তিদের কোনো সরকারি বিভাগে চাকরি আছে অথবা পরিবারের কোনো সদস্য পেনশন পায় তাহলে সেই ব্যাক্তি এই প্রকল্পের সুবিধা পাবে না।

২. যদি কারোর বাড়িতে চার চাকা গাড়ি আছে তাদের টাকা দেওয়া হবে না।

৩. যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

৪. যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয় তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 

উপসংহার: এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়নি । সুতরাং অফিসিয়াল নোটিশ প্রকাশ হওয়ার আগে পর্যন্ত যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছেন টা বাস্তবায়িত হবে কি না সঠিক ভাবে জানা যাচ্ছে না।

WhatsApp Channel: Join Now 

Telegram group: Click Here