বর্তমানে নতুন চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রায় 9,124 টি শূন্যপদে আবারও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক পদে চাকরির জন্য নিয়োগ করা হবে। আপনার যোগ্যতা অনুযায়ী যেকোনো পদে আবেদন করতে পারবেন। এর জন্য অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে দেখে নির্বাচন করুন যে আপনি কোন পদের জন্য আবেদন করবেন। এইখানে চাকরি হয়ে গেলে আপনার বাড়ির কাছাকাছি ব্রাঞ্চে পোস্টিং করা হবে। সম্ভবত এই বিজ্ঞপ্তিতে কোনোরকম ইন্টারভিউ নেওয়া হবে না, কেবলমাত্র লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন দ্বারা নিয়োগ করা হবে। যেহেতু এখানে একাধিক পদের বিজ্ঞপ্তি রয়েছে সেহেতু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, সুতরাং আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি আবেদন করুন। স্টেট ব্যাংকের এই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা করতে পারবেন। এছাড়াও এখানে চারটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।
মোট শূন্যপদ: এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 9,124 টি শূন্যপদ রয়েছে।
আবেদনের শেষ তারিখ: SBI এর এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে 11 আগষ্ট 2026 এবং আবেদন করার শেষ তারিখ হলো 31 আগস্ট 2026।
বয়সসীমা: 01.04.2026 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স যেন 20 বছর থেকে 28 বছরের মধ্যবর্তী হয়।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী যেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হয়।
আবেদন পদ্ধতি:
আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে Apply Now অপশনে ক্লিক করতে হবে এবং আবেদনকারীর নাম, ঠিকানা, বয়স, লিংগ, শিক্ষাগত যোগ্যতা সবকিছু ঠিকঠাক পূরণ করতে হবে। এরপরে অফিসিয়াল নোটিশে উল্লিখিত সকল ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদনকারীর একটি সিগনেচার আপলোড করতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে কোনরকম ইন্টারভিউ নেওয়া হবে না কেবলমাত্র পরীক্ষার দ্বারা এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে। আবেদনকারীদের দুটি পরীক্ষা দিতে হবে। Preliminary Examination এবং Main Examination এই দুটি পরীক্ষায় আবেদনকারীদের উত্তীর্ণ হতে হবে। Preliminary Examination -এ English language, Numerical Ability, Reasoning Ability এই বিষয় গুলির মধ্যে থেকে প্রশ্ন আসবে। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে এবং মোট 100 প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য মোট সময় থাকবে 1 ঘণ্টা। এছাড়াও Main Examination এ General/ Financial Awareness, General English, Reasoning Ability & Computer Aptitude, Quantitative Aptitude এই বিষয় গুলো থেকে সমস্ত প্রশ্ন আসবে। মোট 200 নাম্বারের পরীক্ষা হবে এবং মোট 190টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষাটির জন্য মোট সময় থাকবে 2 ঘণ্টা 40 মিনিট। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারলে ডকুমেন্ট ভেরিফিকেশন দ্বারা নিয়োগ করা হবে।
আবেদন মূল্য: SC/ ST/ PwBD/ XS/DXS এই সকল ক্যাটাগরির আবেদনকারী বিনামূল্যে আবেদন করতে পারবে এবং General/ OBC/ EWS এই সকল ক্যাটাগরির আবেদনকারীদের 750 টাকা আবেদন মুল্য দিতে হবে।
অফিসিয়াল নোটিশ: Downlod Now
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here
Online Apply: Click Here
WhatsApp Channel: Join Now
Telegram group: Join Now
