প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের দ্বারা ব্যবসায়ীরা এখন 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। দেখুন কিভাবে আবেদন করবেন?

PM Mudra Yojona

PM Mudra Yojana 2026: এটি হল ভারতের প্রধানমন্ত্রী দ্বারা প্রচলিত একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ এপ্রিল ২০১৫ সালে চালু করেন। এই প্রকল্পের দ্বারা ব্যবসায়ীদের কম সুদে ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের আগে তিনটি ভাগ ছিল, পরে সেটি পরিবর্তন করে চারটি ভাগে বিভক্ত করা হয়। এখানে ব্যবসায়ীরা ৫০,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত অল্প সুদে ঋণ নিয়ে তাদের ব্যবসায় কাজে লাগাতে পারবে। যারা ছোটো ব্যবসায়ী তাদের শিশু লোন অর্থাৎ কমপক্ষে ৫০,০০০ টাকার ছোটো লোন দেওয়া হবে। এরপর যারা বড়ো ব্যবসায়ী তাদের আরও বেশি অঙ্কের টাকার ঋণ দেওয়া হবে। কিন্তু এই লোনের জন্য আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন অথবা আপনাদের কাছাকাছি কোনো সরকারি ব্যাংক অথবা বেসরকারি কোনো ছোটো ফাইন্যান্স ব্যাংক থেকেও এই প্রকল্পের লোন নিতে পারেন। কিভাবে আবেদন করবেন? কি কি ভাগ রয়েছে? কত টাকা সুদ দিতে হবে? সকল তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

PM Mudra Yojana scheme এর বিভিন্ন পর্যায়:

শিশু: এই লোন যারা ক্ষুদ্র ব্যবসায়ী অথবা যারা নতুন ব্যবসা করতে চায় তাদের দেওয়া হয়। এই লোনে ব্যবসায়ীদের ৫০,০০০ টাকা পর্যন্ত অল্প সুদে ঋণ দেওয়া হয়। যে সকল বেকার যুবক যুবতী অর্থের অভাবে ব্যবসা করতে অক্ষম, তারা এই প্রকল্পের দ্বারা ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এই ঋণ যদি সময়মতো পরিশোধ করতে পারেন তাহলে পরবর্তী সময়ে আরও বেশি অঙ্কের টাকার ঋণ পেতে পারেন। 


কিশোর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের এই পর্যায়ে ঋণ নেওয়ার জন্য আপনাদের কোনো ছোটো ব্যাবসা থাকা প্রয়োজন। এই পর্যায়ে কমপক্ষে ৫০ হাজার ১ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এখানে আবেদন করার জন্য কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে যোগাযোগ করতে পারেন। অথবা PM Mudra Yojana scheme -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের ঋণের টাকা সঠিক সময়মতো পরিশোধ করলে, পরবর্তী সময়ে আরও বেশি অঙ্কের টাকা ঋণ নেওয়া সম্ভব। যদি আপনার কোনরকমের ছোটখাটো ব্যবসা আছে কিন্তু অর্থের অভাবে সেটি বড়ো করতে অক্ষম তাহলে এখান থেকে ঋণ নিয়ে ব্যবসায় কাজে লাগাতে পারেন। 


তরুণ: আপনি যদি কোনো বড়ো ব্যাবসা ভালো জায়গায় করেন তাহলে আপনার ব্যবসা বাড়ানোর জন্য এই পর্যায়ে ঋণ দেওয়া হবে। এখানে ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অল্প সুদে ঋণ দেওয়া হয়। যদি কোনো ব্যাবসায়ী সময়মতো ঋণ পরিশোধ করে দেয় তাহলে পরবর্তী পর্যায়ে ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

তরুণ প্লাস: যে সকল ব্যবসায়ীরা তরুণ পর্যায়ে ঋণ নিয়ে সঠিক সময়মতো সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আপনার ব্যবসাকে বড়ো করার জন্য এই লোন নিয়ে কাজে লাগাতে পারেন। 

আবেদনের যোগ্যতা: এখানে আবেদন করার জন্য সাধারণত কোনো ছোটো অথবা বড়ো ব্যাবসা থাকা প্রয়োজন। মুদির দোকান, ছোটো কারখানা, সবজি বিক্রেতা, পার্লার, ম্যানুফ্যাকচারিং, পোল্ট্রি ফার্ম, কোনো ছোটো শিল্প ইত্যাদি আরও অনেক ধরনের ছোটো বড়ো ব্যবসায়ী এই প্রকল্পের ঋণ নেওয়ার জন্য যোগ্য। 


বার্ষিক সুদের হার: এখানে ঋণ নিয়ে ব্যবসায়ীদের বার্ষিক ৮% থেকে ১২% হারে সুদ দিতে হয়। এখানে কোনো নির্দিষ্ট হার নেই অর্থাৎ ব্যাংক অনুযায়ী কম - বেশি হারে সুদ দিতে হয়।

অনলাইনে আবেদন করার পদ্ধতি: 

১.আবেদন করার জন্য নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। 

২. এরপর আপনাকে Elegibility অর্থাৎ চেক করে নিতে হবে। এর জন্য Business Activity Loan অপশনের Check Elegibility -তে ক্লিক করতে হবে।

৩. আপনার সামনে একটি পেজ খুলে যাবে এখানে আপনাকে আপনার ব্যবসার ক্যাটাগরি চয়ন করতে হবে। এরপর আপনাকে বলা হবে আপনি আগের থেকে ব্যাবসা করছেন নাকি এখন থেকে।

৪. তারপরে প্রশ্ন হল আপনি কমপক্ষে 8 pass কি না?

৫. পরবর্তীতে জিজ্ঞেস করা হবে আপনি EDP ট্রেনিং করছেন কি না? এটি হল সরকার দ্বারা আয়োজিত একটি ট্রেনিং। যদি আপনি এই ট্রেনিংটি করে থাকেন তাহলে 'Yes ' যদি না করে থাকেন তাহলে No অপশনে ক্লিক করুন।

৬. এরপরে আপনার ব্যবসার প্রকৃতি জিজ্ঞেস করা হবে। আপনার জেন্ডার, ক্যাটাগরি, হ্যান্ডিক্যাপ আছে কি নেই, রাজ্য, লোকেশন, আগে কখনো তরুণ লোন নিয়েছেন কি না? এই সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আপনার ব্যবসায় কতটাকা খরচা হবে তা উল্লেখ করতে হবে এবং কত টাকা ইনভেস্ট করার জন্য আপনার কাছে আছে তাও উল্লেখ করতে হবে। 

৭. এরপর Calculate Eligibility অপশনে ক্লিক করলেই আপনি লোন পাবেন কি না সেটা দেখা যাবে।