অন্নপূর্ণা ভান্ডার ২০২৬: পোর্টাল খুলবে ১জুন, কীভাবে আবেদন করবেন? করা টাকা পাবে না?

Annapurna Vander Scheme

বিজেপির আগমনে শুরু হতে চলেছে মহিলাদের জন্য "অন্নপূর্ণা যোজনা" প্রকল্প।পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ১জুন থেকে মহিলাদের একাউন্টে প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পটির নাম 'অন্নপূর্ণা যোজনা' বা 'অন্নপূর্ণা ভান্ডার'। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের টাকা পাবে। খবর পাওয়া গেছে নতুন মুখ্যমন্ত্রী জনগণের কাছে দেওয়া তাঁর সকল প্রতিশ্রুতি রাখতে চলেছে। এবারে পিছিয়ে পড়া এই রাজ্যটির উন্নয়নও বাড়তে চলেছে। এছাড়াও যে সকল প্রকল্প আগে থেকেই কার্যকর ছিল সেগুলি বন্ধ করা হবে না বলা হয়েছে। কোন্ কোন্ মহিলাদের একাউন্টে টাকা ঢুকবে না? নতুন আবেদনকারী কীভাবে টাকা পাবে? এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত তথ্যাবলী বিস্তারিত ভাবে নীচে আলোচনা করা হল।

কোন্ কোন্ মহিলাদের একাউন্টে টাকা ঢুকবে না?

১.যে সকল মহিলাদের আধার কার্ড নেই 

২.যারা ভারতীয় নয় কিন্তু এদেশে বাস করে 

৩.যে সকল প্রার্থী ২০২৬ এর এসআইআর অনুসারে, মারা গেছেন, অনুপস্থিত ছিলেন, বাদ পড়েছেন, নাগরিকত্বের প্রশ্ন উঠেছে 

৪.যাদের বয়স ২৫ বছরের কম 

৫. সরকারি স্থায়ী চাকরি/পেনশন/অন্যান্য ভাতা পাওয়া মহিলা/সরকারি কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে

৬.যাদের ব্যাংক একাউন্টে DBT লিংক করা নেই

উপরিউক্ত কারণের জন্য ওই সকল মহিলাদের একাউন্টে টাকা ঢুকবে না।

আবেদনের যোগ্যতা: 

  1. আবেদনকারীর বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের  মধ্যবর্তী বয়সী হতে হবে।
  2. প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. যে সকল মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা আগে থেকে পাচ্ছিলেন তারা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন।
  4. আবেদনকারীর ব্যাংক একাউন্টে DBT (Direct Benefit Transfer) লিংক এবং আধার লিঙ্ক থাকা প্রয়োজন।

কিভাবে আবেদন করবেন?

১ জুন থেকে আবেদনের জন্য ওয়েবসাইটে পোর্টাল খুলতে চলেছে। আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে https://socialsecurity.wb.gov.in/login এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে "অন্নপূর্ণা যোজনা পোর্টাল" দেখা যাবে। তাতে ক্লিক করে আবেদনকারীর ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। এরপরে আপনার সামনে Apply Now অপশনটিতে ক্লিক করলে একটি আবেদন ফর্ম খুলে যাবে। এই ফর্মে আবেদনকারীর সমস্ত তথ্যাবলী বিস্তারিত নির্ভুলভাবে ফিলআপ করতে পারে। এরপর সেখানে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে। সবশেষে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস:

১.আধার কার্ড (ব্যাংক একাউন্টে লিংক থাকে)

২.রেশন কার্ড 

৩.বয়সের প্রমাণপত্র

৪.মোবাইল নম্বর 

৫.পাসপোর্ট সাইজের ফটো

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি: 

আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে উপরিউক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর অন্নপূর্ণা যোজনা পোর্টাল দেখা যাবে। সেখানে ক্লিক করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করতে হবে এবং আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। কিন্তু এখনও পর্যন্ত পোর্টাল পুরোপুরি কার্যকর হয়নি। খবর পাওয়া গেছে যে সকল মহিলাদের লক্ষী ভান্ডার প্রকল্প চালু ছিল তারা মোবাইল নম্বর দিয়ে লগইন করে তাদের স্ট্যাটাস চেক করতে পারবে। 


Copyright (c) 2021 Dainik Sambad Update All Right Reseved