দেশে আবারও বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম (petrol diesel price hike)। এই নিয়ে ১২ দিনে টানা চার বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় মূল্যবৃদ্ধি হয়ে পেট্রোলের দাম হয়েছে প্রতিলিটারে ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হয়ে দাম হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা। সুতরাং প্রতি ১ লিটার পেট্রোলে দাম বেড়েছে ২ টাকা ৮৭ পয়সা এবং প্রতি ১ লিটার ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা। এই ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মনের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে। মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে , পেট্রোল - ডিজেলের দাম কি আরও এইভাবে বাড়তে থাকবে? এই অবস্থা থাকলে মধ্যবিত্ত পরিবারের মানুষের আর্থিক দুর্গতি দেখা যাবে। কারণ এর সাথে সাথে রান্নার গ্যাসেরও দাম বেড়েই চলেছে। যার ফলে মধ্যবিত্ত মানুষের আর্থিক দুর্গতি দেখা যাচ্ছে।
দিল্লি, মুম্বই, চেন্নাই ইত্যাদি মেট্রোপলিটন শহরেই পেট্রোলের দাম বেড়ে ১০০ টাকা পার হয়ে গেছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে ২ টাকা ৬১ পয়সা, মুম্বাইতে বেড়েছে ২ টাকা ৭২ পয়সা, চেন্নাইতে দাম বেড়েছে ২ টাকা ৪৬ পয়সা। সুতরাং এখন দিল্লিতে পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়ে দাম হয়েছে ১০২ টাকা ১২ পয়সা, মুম্বাইতে পেট্রোলের দাম হয়েছে ১১১ টাকা ২১ পয়সা এবং চেন্নাইতে পেট্রোলের মূল্য হয়েছে ১০৭ টাকা ৭৭ পয়সা। এইভাবে চলতে থাকলে বাস ভাড়ার মূল্যবৃদ্ধির সম্ভবনা রয়েছে। তাছাড়া মধ্যবিত্ত পরিবারের যাদের বাইক ও গাড়ি রয়েছে তাদের মাথায় হাত পড়েছে।
পেট্রোলের পাশাপশি ডিজেলের দাম বেড়েছে প্রতি মেট্রোপলিটন শহরে। দিল্লিতে ডিজেলের দাম ২ টাকা ৭১ পয়সা বৃদ্ধিতে এখন দাম হয়েছে ৯৫ টাকা ২০ পয়সা, মুম্বাইতে ডিজেলের দাম ২ টাকা ৮১ পয়সা বেড়ে এখন মূল্য হয়েছে ৯৭ টাকা ৮৩ পয়সা এবং চেন্নাইতে ২ টাকা ৫৭ পয়সা বেড়ে এখন মূল্য হয়েছে ৯৯ টাকা ৫৫ পয়সা।
এইনিয়ে মোট ১১ দিনে ৪ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। প্রথমে ১৫ মে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ে যথাক্রমে প্রতি লিটারে ৩ টাকা ২৯ পয়সা এবং ৩ টাকা ১১ পয়সা। এরপরে দ্বিতীয়বার দেশজুড়ে ৪ দিন পর আবারও দাম বাড়ে প্রতি লিটার পেট্রোলে ৯৬ পয়সা ও প্রতিলিটার ডিজেলে ৯৪ পয়সা। তৃতীয়বার ২৩ মে পেট্রোলের দাম বাড়ে প্রতি লিটারে ৯৪ পয়সা এবং ডিজেলের দাম বাড়ে প্রতি লিটারে ৯৫ পয়সা। এছাড়াও চতুর্থবার দাম বাড়ে ২৫ মে প্রতিলিটার পেট্রোলে ২ টাকা ৮৭ পয়সা এবং প্রতিলিটার ডিজেলে ২ টাকা ৮০ পয়সা। মোটমাট গত ১২ দিনে পেট্রোলের মোট দাম বেড়েছে ৮ টাকা ৬ পয়সা এবং ডিজেলের মোট দাম বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।
