Spider-Man: Brand New Day (2026) দীর্ঘ অপেক্ষার পর আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে। ভারত তথা সারা বিশ্বের দর্শক এই ছবিটি দেখার জন্য তৎপর হয়ে আছে। এই ছবিটির ডিরেক্টর হল 'Destin Daniel Cretton' এবং ডিস্ট্রিবিউটর হল 'Sony Pictures Releasing'। চলচ্চিত্রটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (MCU) -এর ৩৮তম এবং স্পাইডারম্যান চলচ্চিত্র সিরিজের চতুর্থ চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে চলেছে। এখানে পিটার পার্কার বা স্পাইডার ম্যান - এর কারেক্টারটি অভিনয় করেছেন টম হল্যান্ড। খবর পাওয়া গেছে, যে এই ছবিটির ৩০ জুলাইয়ের অধিকাংশ টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে। ফলে দর্শকদের ছবিটির প্রতি আগ্রহ আগে থেকেই লক্ষ করা যাচ্ছে।
এই ছবিটির কিছু কাস্ট হল - Zendaya(MJ), Mark Ruffalo, Sadie Sink, Jacob Batalon(Ned), Luke Goss(Frederick), Krondon(Tombstone), Jon Bernthal(Frank Castle) ইত্যাদি। এই ছবিতে স্পাইডার মেনের সামনে খুবই ভয়ংকর এবং নতুন কিছু শত্রু আসতে চলেছে। এখানে স্পাইডার ম্যানকে একাই তাদের সঙ্গে লড়াই করতে হবে এবং সাধারণ মানুষের রক্ষা করতে হবে। এই ছবিটির ট্রেলারে দেখা গিয়েছে স্পাইডার ম্যান নিজের শক্তিকে ঠিকঠাকভাবে সঞ্চালিত করতে সক্ষম হচ্ছে না। ফলে তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও এখানে dr. ব্যানার( হাল্ক) -এর দর্শন পাওয়া যায়, স্পাইডার ম্যান তার সমস্যার সমাধান করার সাহায্য চায়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে হাল্ক নিজেই তার শক্তিকে ঠিকঠাকভাবে সঞ্চালিত করতে সক্ষম হচ্ছে না। ফলে সে স্পাইডার ম্যানের ওপর যুদ্ধ শুরু করে দেয়। তাছাড়াও আরও অনেক শত্রু দেখা গিয়েছে এই ছবিটির ট্রেলারে। এরপর ভাবার বিষয় হল যে dr. ব্যানার কি স্পাইডার ম্যানকে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবেন?
Spider-Man: Brand New Day (2026) ছবিটির বাজেট হল ২৭৫ মিলিয়ন ডলার এবং দর্শকদের অগ্রিম টিকিট বিক্রি ও আগ্রহ দেখে মনে হচ্ছে যে ছবিটি সুপার হিট হবেই। এই ছবিটিতে একটি মাত্র স্পাইডার ম্যান দেখা যাবে, অন্যান্য ডাইমনসনের স্পেইডারমেনগুলিকে আপাতভাবে এখানে দেখানো হবে না। এখানে স্পাইডার ম্যানের বন্ধুগন তাকে ভুলে যাওয়ায় সে একেবারে একাকিত্ব অনুভব করে।
.jpg)