পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আবারও শুরু হতে চলেছে জনকল্যান শিবির। এই জনকল্যান শিবিরে ৫৫ টি প্রকল্পে আবেদনের সুযোগ রয়েছে। এই শিবির ১৫,১৬,১৭ ই জুন এই তিন দিনে অনুষ্ঠিত হবে। আপনার এলাকায় কোথায় কবে এই শিবির হবে তার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কোন কোন প্রকল্পে আবেদন করা হবে তাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে অন্নপূর্ণা ভান্ডার, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, নতুন জব কার্ড, স্কলারশিপ, পিএম কিষান, ইন্টার্নশীপ, প্রধানমন্ত্রী সূর্য ঘর, জমির কাগজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি আরও অনেক প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন। তাই কোন্ কোন্ প্রকল্পে আবেদন করতে চান এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন। এছাড়াও কোন প্রকল্পে কি কি যোগ্যতা লাগবে, কোন প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে? আপনার এলাকায় কোথায় কবে এই জনকল্যান শিবির বসতে চলেছে? বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
আরও পড়ুন: শুরু হতে চলেছে জব কার্ডের ১০০ দিনের কাজ। দেখুন কিভাবে E- KYC করবেন।
জনকল্যানসিবিরের লিস্ট চেক (স্থান, তারিখ, সময়):
আপনার এলাকার এই শিবিরের লিস্ট চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তারপরে jks.wb.gov.in অথবা গুগলে jks লিখে সার্চ করবেন। তাহলে যে ওয়েবসাইট গুলি দেখাবে তার ওপরের ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জনকল্যান শিবিরের লিস্ট চেক করতে পারবেন। এখানে হাজারেরও বেশী নাম দেখতে পাবেন। এখানে find location অফসেনে ক্লিক করতে হবে। এরপরে আপনার জেলা, ব্লক, অঞ্চল অফসেনে ক্লিক করলে আপনার সামনে এসে যাবে আপনার অঞ্চলের শিবির কোথায় বসবে এবং কত তারিখে হবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অফলাইনে ফর্ম ফিলাপ এর সঠিক পদ্ধতি।
যে সকল রাজ্যবাসীর স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখানে তাপাসিলি জাতি কল্যানে প্রাক- ম্যাট্রিক ও পোস্ট- ম্যাট্রিক বৃত্তি, শিখাশ্রী বৃত্তি(SC), মেধাশ্রী বৃত্তি (OBC), তপসিলি বন্ধু ইত্যাদি প্রকল্পে আবেদনের সুযোগ রয়েছে। এছাড়াও ফাইন্যান্স/ব্যাঙ্ক বিভাগে পিএম. জন ধণ যোজনা, পিএম.জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম. সুরক্ষা যোজনা, পিএম. অটল পেনসন যোজনা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবেন। মৎস্য চাষিদের জন্য পিএম. মৎস্য কিষাণ সমৃদ্ধি স্ব যোজনা প্রকল্পে আবেদনের সুযোগ রয়েছে। এছাড়াও এখানে নতুন রেশন ও আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন, আপডেট করতে পারবেন। উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করে নতুন শৌচাগার পেতে পারেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন হবে। উচ্চমানের শিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। প্রধান মন্ত্রী আবাস যোজনা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন। আরও উচ্চ এবং নিম্ন শিক্ষা হিসেবে বিভিন্ন ট্রেনিং ও ইন্টার্নশিপ রয়েছে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
আরও পড়ুন: যুবশক্তি প্রকল্প ২০২৬: কবে থেকে চালু হবে? করা পাবে ৩০০০ টাকা? কিভাবে আবেদন করতে হবে?
