রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীণ কর্মসংস্থানের বড়ো সূচনা। শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ। এবারে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন কাজ দেওয়ার ঘোষণা করেছে মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন এটি হলো নতুন প্রকল্প VB-G RAM G (Viksit bharat - Rojgar Aajeevika Mission Grameen)। এবারে সমস্ত গ্রামবাসীদের অপেক্ষার অবসান ঘটবে। নতুন প্রকল্পে নতুন কিছু শর্তাবলী রয়েছে সরকারের। সরকার জানিয়েছেন যে কাজ স্বচ্ছতার সঙ্গে সপন্ন করা হবে এবং এইবার কোনরকম জালিয়াতি হবে না। সকল দরিদ্র পরিবারের মানুষ এই প্রকল্পের কাজের সুযোগ পাবে। এছাড়াও খবর পাওয়া গেছে যে প্রতিদিনের কাজের মূল্য দেওয়া হবে ১০০০ টাকা। কাজ শুরু হওয়ার আগে সকল ভুয়ো জব কার্ড বাছাই করা হবে। যে সকল মৃত মানুষের জব কার্ড রয়েছে তাদের বাতিল করা হবে এবং যারা ভারতীয় নয় তাদেরও জব কার্ড বাছাই করা হবে।
এই প্রকল্পের সূচনার জন্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ হাওড়ার উলুবেড়িয়া ২ ব্লকের অন্তর্গত জোয়ারগড়ি গ্রামে মঙ্গলবার নিজের হাতে কোদাল দিয়ে খাল পরিষ্কার করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পুরো রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু করার জন্য প্রযুক্তিগত এবং প্রশাসনিক কার্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়াও ই - কেওয়াইসি (E- KYC) কাজ শুরু হয়ে গিয়েছে। এর মাধ্যমেই সমস্ত ভুয়ো জব কার্ড বাদ দেওয়া হবে। সকল গ্রামবাসী এবং জব কার্ড ধারীদের E-KYC করতে হবে। একে একে সকল জেলাতে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে পুকুর, রাস্তা, বিভিন্ন নিকাশি এবং গ্রামীণ সম্পদ তৈরি করা হবে। বিভিন্ন প্রকল্প এবং সংকল্পের মাধ্যমে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের আর্থিক দুর্গতি দুর করা হবে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছেন যারা কাজ করবেন তাদের সঠিকভাবে একাউন্টে টাকা দেওয়া হবে। এই প্রকল্পের শুরুতেই ₹৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে এবং আরও ₹১৭০০ কোটি টাকা দেওয়া হবে জানা গেছে। যারা যারা ভোটার তালিকায় রয়েছেন তারা সকলে এই প্রকল্পের সুবিধা পাবেন। ১২৫ দিনের কাজের নিশ্চয়তার সঙ্গে গরিব মানুষের আয় বৃদ্ধি করার পন নিয়েছেন রাজ্য সরকার। এছাড়াও প্রত্যেক বাড়িতে শৌচাগার নির্মাণ, প্রধান মন্ত্রী আবাস যোজনা, প্রধান মন্ত্রী আবাস যোজনার কাজ শুরু করা হবে। প্রধান মন্ত্রী নরেন্দ্রমোদি "বিকশিত ভারত" গড়ে তোলার লক্ষ্যে এই সমস্ত কার্য প্রকল্প বাস্তবায়ন করেছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রচলিত কোনো রকমের জনকল্যান মূলক প্রকল্প বন্ধ করবেন না। এছাড়াও এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্র সরকার।
এছাড়াও গর্ভবতী মহিলাদের ২১০০০ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে। কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সুবিধাও দেওয়া হবে। কেবলমাত্র এই প্রকল্পগুলির কিছু শর্তাবলী পরিবর্তন করা হবে। আরও অনেক প্রকল্প,স্কিম, কার্যক্রম শুরু হতে চলেছে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
